শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে জয়নগর প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার (৩০/১২/২০২২) কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক জি এম আব্দুস সালাম, সভাপতি শাহজাহান মোল্যা, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আজিজুল ইসলাম, সম্পাদক মনিরুজ্জামান, সহ- সম্পাদক শরিফুল ইসলাম মোল্যা, কোষাধাক্য রবিউল ইসলাম, ম্যানেজার আরিফুল ইসলাম। এসময় ৩ শতাধিক অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply