হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়ন ৯নং ওয়ার্ড মজলিশপুর গ্রামের বাসিন্দা অসহায় ফাতেমা বিবি । তাহার মাথা গোজার একমাত্র অবলম্বন সাড়ে চার শতকের একটি বসতভিট ছাড়া আর কিছুই নেই। তাকে ভিটে বাড়ী উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে একই এলাকার এশাই উল্লার পুত্র প্রতিবেশী প্রভাবশালী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালিক। তিনি একের পর মিথ্যা মামলা দিয়ে অসহায় ফাতেমা বিবিকে হয়রানি করে যাচ্ছেন। এবং জাল-জালিয়াতির মাধ্যমে ওই বৃদ্ধা নারীর সাড়ে চার শতক ভূমি থেকে বিগত আর এস জরিপে ৫০ পঞ্চাশ অযুতাংশ বাড়ী রকম ভূমি তিনি সুকৌশলে নিজের নামে রেকর্ড করে নিয়ে ও উনার পেট ভরেনি,এছাড়া তিনি ওই অসহায় মহিলার বাড়ির উপর প্রাচীর তৈরীর মাধ্যমে ৮১ হাত লম্বা চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। নতুন করে বানিয়াচং থানায় আরেকটি সাজানো মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয় এবার তিনি নব পন্থায় স্থানীয় ইলিয়াছ মিয়া নামে এক রাজাকারকে লেলিয়ে দিয়ে ওই অসহায় মহিলাকে হাত পা ভেঙে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।এদের সাথে বৃদ্ধ বয়সে সংগ্রাম করে কাটছে অসহায় ফাতেমা বিবির দিন। এ ব্যাপারে অসহায় ফাতেমা বিবি বিগত ২১ডিসেম্বর বুধবার প্রতিকার চেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উপরোল্লিখিত কথাগুলোসহ রাজাকার ইলিয়াছ সম্পর্কে লিখেছেন বিভিন্ন অপকর্মের কথা।১৯৭১ সালে রাজাকার ইলিয়াছ পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে।রাজাকার ইলিয়াছ স্থানীয় আব্দুল বারী হত্যা কান্ডের সাথে জড়িত ছিল।সে বিএনপি জামাতের শাসনামলে স্থানীয় হাজী আব্দুল হক এবং তুফাজ্জল আলীসহ বঙ্গবন্ধুর ভক্তদের বিরুদ্ধে মিথ্যা এসিড মামলা দায়ের করেছিল। যা পরবর্তীতে উচ্চ আদালতে মিথ্যা প্রমাণিত হয়।
এ ব্যাপারে মজলিশপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ জাহের মিয়া ও মোঃ ইমদাদুল মিয়া জানান, মজলিশপুর গ্রামে অসহায় মহিলা ফাতেমা বিবির বসত বাড়ি দখল নিতে ওই এলাকার প্রভাবশালী ভূমি দস্যু আব্দুল মালিক ও ওই এলাকার ৭১ এর রাজাকারদের নিয়ে একটি গ্রুপ তৈরী করা হয়েছে।বৃদ্ধাকে হুমকি ধামকিসহ একাধিক মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে ওই চক্রটি।বলতে গেলে বানিয়াচংয়ের মজলিশপুরে রাজাকারদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী অসহায় ফাতেমা বিবি গণমাধ্যমকে জানান,আমি একজন অসহায় নারী।আমাকে ভিটেমাটি ছাড়া করতে উঠে পড়ে লেগেছে রাজাকার ইলিয়াছ এবং ভূমিদস্যু আব্দুল মালিক বাহিনী। আমার চলাচলের বাড়ীর রাস্তায় বাধা প্রদান করছে।একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply