সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি পীযুষ শেখর দাশ (পিসি দাশ)কে বহিষ্কার করার সংবাদ পাওয়া গেছে। জানা যায়, গত ২০২১ সালের ১৬ মার্চ শাল্লা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্টিত হলে উক্ত পি.সি. দাশ (পীযুষ) অন্য প্রার্থীর সাথে সমান সংখ্যক ভোট পেলে ওইদিনই সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত লটারিতে পি.সি. দাশ (পীযুষ) জয়ী হন। পর পরই দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হন এবং পাশাপাশি নানাবিদ অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়েন। বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে এবং এলাকার দরিদ্র, অতি-দরিদ্র ও অধিকতর দুর্বল শ্রেণির লোকজনের সাথে প্রতারনা করে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সকল সদস্যগণের সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতিসহ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়।
এরই পূর্বে ক্লাবের সাংগঠনিক সম্পাদক উক্ত পি.সি. দাশ (পীযুষ)কে আত্মপক্ষ সমর্থনের জন্য এবং সংগঠনের সদস্যদের আনীত অভিযোগ যাচাইয়ের জন্য পত্র প্রেরণ করলে তিনি কোনোরূপ জবাব প্রদান না করায় তার বিরুদ্ধে সংগঠন এরূপ সিদ্ধান্তে অটল থাকেন।
উল্লেখ্য যে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক বর্ণিত পি.সি. দাশ (পীযুষ)কে বহিষ্কারসহ সংগঠনের সিনিয়র সহ সভাপতি বকুল আহমদ তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply