অদ্য ২১ ডিসেম্বর ২২’ বুধবার ইউকে প্রবাসি হিমা আক্তারের নিজস্ব অর্থায়নে নগদ অর্থ শীতবস্ত্র ও কাপড় বিতরণ করা হয়।
আল আনসার সেচ্ছাসেবক টিমের নেতৃত্বে বানিয়াচং উপজেলার হলদারপুরের গ্রামে প্রায় শতাধিক শীতবস্ত্র ও কাপড় বিতরণ করা হয়।
শয্যাশায়ী পীড়িত মানুষদের ঔষধপত্রের জন্যে নগদ অর্থ শীতার্ত মানুষের নিকট শীতবস্ত্র অসহায় অনাথ গরীব মানুষের নিকট লুঙ্গি শাড়ী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল আনসার স্বেচ্ছাসেবী টিমের প্রধান মাওলানা হাফিজ উদ্দীন, সহকারী মাওলানা শফি আহমদ, মাওলানা শিব্বির আহমদ, মুফতী ওলীউর রহমান,মাওলানা মুসাদ্দিক আহমদ, মো. হাবীব আহমদ, মো. বদরুল ইসলাম,মো. জয় আহমদ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply