1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ উপজেলায় ৫০ সয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের শুভ উদ্ভোদন

মোঃ আশিকুর রহমান বিশেষ প্রতিনিধি (আজমিরীগঞ্জ)
  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সেের নবনির্মিত ৫০ সয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের শুভ উদ্ভোদন করা হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর প্রায় ১২.৩০ মিনিটের সময় উক্ত কমপ্লেক্সের উদ্ভোদন করা হয়। উদ্ভোদনি অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমি, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সিমা রানী সরকার, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মজিদ খান বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা সারা দেশে চলমান রয়েছে আরও থাকবে। আপনারা সবাই হাসপাতালে আসবেন সেবা নিবেন ডাক্তারগন সেবা দিতে প্রস্তুত থাকবে ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD