তাহিরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনায় ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। হাসপাতালের সুষ্টু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা হাসপাতাল সমূহে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতনকে সভাপতি,সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সহ সভাপতি.উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার,মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মেডিকেল অফিসার এমসিএইচ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি,গনমাধ্যম প্রতিনিধি আমিনুল ইসলাম,গন্যমান্য ব্যক্তি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর,উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply