1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এমপি রতনকে সংবর্ধনা

আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি
  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন ও মুক্তিযোদ্ধা কর্ণার,ওটি কর্ণার শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দুপুরে ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন,উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ,উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া,উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম,মিডওয়াইফ সেবিনা আক্তার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান বিল্লাল হোসেন, এমএইচভি রুবেল আহমদ, ইউপি সদস্য জয় রায় প্রমূখ।
সভা শেষে এক্স-রে মেশিন ও মুক্তিযোদ্ধা কর্ণার,ওটি কর্ণার শুভ উদ্ভোধন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগীতায় বিভিন্ন রোগীদের চিকিৎসা সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD