বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবসের কর্মসুচি শুরু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৭ টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা, প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্কাউটস স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন,উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, থানার ওসি মো. সাইদুর রহমান, ডা. কামাল হোসেন মুফতি, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, স্কাউট কমিশনার হোসনেয়ারা হাসিসহ সরকারি বেসরকারি সকল দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, রওশর আরা মহিলা ডিগ্রী কলেজ, জাতীয়তাবাদী দল(বিএনপি) ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ হতে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে মাল্যদান করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, উপজেলা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক কর্মসুচি পালন করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply