1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা সম্পন্ন, টেলেন্টপুলে ৮১জন সাধারণে ১৩১জন উত্তীর্ণ

রাহাত মামুন চট্রগ্রাম প্রতিনিধিঃ
  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে প্রায় ২০৭০ জনের অংশ গ্রহনে তিনটি কেন্দ্রে আজ ১৫ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শিক্ষার্থীরা শতঃস্পূর্ত পরীক্ষায় অংশ নিয়েছেন। বিদ্যালয় মাঠ জুড়ে ছিল অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষণীয়। এই কেন্দ্রে প্রায় ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান কেন্দ্রের সচিব উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন কেন্দ্রের সহকারী সচিব সৈয়দ জাহিদুল হক, হল সুপার মঈনুল ইসলাম মাহমুদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী।

স্কলারশিপের সভাপতি দক্ষিণ শিলক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদার জানান, তিনটি কেন্দ্রে ১০০ নম্বরের বহুনির্বাচনী অভিন্ন প্রশ্নে আজ ১৫ ডিসেম্বর দুপুর ১২.৩০টা হতে বিকেল ২টা পর্যন্ত একযোগে শুরু হয়। এ বিষয়ে স্কলারশিপের উত্তরের সমন্বয়ক ও মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক জানান, পরীক্ষার্থীদের সুবিদার্থে তিন ভাগে বিভক্ত করে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫০জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৮জন টেলেন্টপুলে ২৭জন সাধারণে উত্তীর্ণ হয়। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯২০জন অংশ নিয়ে টেলেন্টপুলে ৩৫জন, সাধারণে ৫৯জন উত্তীর্ণ হয়। উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০০জন পরীক্ষায় অংশ নিয়ে টেলেন্টপুলে২৮জন ও সাধারণে ৪৫জন উত্তীর্ণ হয়। স্কলারশিপ বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম জানান, প্রতিবারের ন্যায় জাঁকজমকপূর্ণ ভাবে বাপক উৎসাহ উদ্দীপনায় এবার ২০৭০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। মূল্যায়ণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায় পরীক্ষা শেষে মোট শিক্ষার্থীর ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মূল্যায়ন করা হয়। এতে ৪ শতাংশ ট্যালেন্টপুল এবং ৬ শতাংশ শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হয় বলে জানান।

প্রধান সমন্বয়ক ও রাঙ্গুনিয়া খীলমোগল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, রাঙ্গুনিয়া দ্যা জিনিয়াস ক্লাব একঝাঁক মেধাবী ও অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এবারসহ ৫ম বার স্কলারশিপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD