সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে মুন্সিগঞ্জ ইউনিয়নের টাইগার পয়েন্টে ১৪ নভেম্বর সকাল ১১ টায় উপজেলার সিপিপি টিমের আয়োজনে সিপিপি স্বেচ্ছাসেবক প্রণোদনা সমাবেশ ২০২২ অনুষ্টিত হয়। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মো কামরুল হসান, এনডিসি সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহমাদুল হক, পরিচালক,সিপিপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, নূর ইসলাম খান,পরিচালক(অপারেশন)সিপিপি প্রধান কার্যালয় ঢাকা, বিদেশী আব্দুস সাত্তার ইসোয়েত,চীপ অব মিশন Iom বাংলাদেশ, আবু বাছেদ সাতক্ষীরা জেলা পুণবাসন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, শ্যামনগর উপজেলা সিপিপি টিম লিডার মোঃ মাকসুদুর রহমান মুকুল, ২০০৯ সালে তার পরিবারে১২ জন সদস্য মারা যান একমাত্র বেঁচে থাকা মোঃ মজিবুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরাফ হোসাইন খান,উপ পরিচালক সিপিপি প্রধান কার্যালয় ঢাকা,আব্দুল লতিফ উপ পরিচালক সিপিপি খুলনা আঞ্চলিক কার্যালয়। এ ছাড়া টিবিও প্রিন্টমিডিয়ার সাংবাদিকগণ,ও যাদের উদ্দেশ্যে যে অনুষ্ঠান শ্যামনগর উপজেলা ১২টি ইউনিয়নের ২৯শত ৮০ জন সিপিপি র নারী/ পূরুষ সদস্যগন।সমগ্র অনুষ্টান পরিচালনা করেন উপজেলা সিপিপি সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মাদ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply