1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৫২তম শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজিবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
দিবসটি উপলক্ষে বুধবার বেলা ৯টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম।প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ শাহ্-ই-আলম বাচ্চু।অনুষ্ঠানে বক্তৃতা করেন থানার ওসি মোঃ সাইদুর রহমান,ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,শিক্ষা কর্মকর্তা জালল উদ্দিন খান,প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ কায়কোবাদ আকুঞ্জি ও মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ।
এ সময়ে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD