বানিয়াচংয়ে ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল জয়রাজ (৪২) বেগম নামের এক মায়ের। মঙ্গলবার (১৩ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের হিয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়রাজ বেগম হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের নোমান মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে জয়রাজ বেগম নামে ওই নারী তার এক স্বজনের সাথে মোটর সাইকেল যোগে বানিয়াচং উপজেলার হিয়ালা এলাকায় যাওয়ার পথে পথিমধ্যে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত হন জয়রাজ বেগম।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগদঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply