1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচং থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার

সাজ্জাদ বিন লাল
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
বানিয়াচং থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো- উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা গ্রামের জুলহাস মিয়ার পুত্র সোহেল মিয়া (৪২), নুরুল আমিন সুবলের পুত্র হুমায়ুন আহমেদ বুকন (২৮) ও জুবান আলীর পুত্র আরব আলী (২৬)

সূত্রে জানা যায়, (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব’র নির্দেশনায় এবং এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে ২ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী সুহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

এ ছাড়া (৭ ও ৮ ডিসেম্বর) এসআই মাহামুদুল হক, এএসআই সাদ্দাম হোসেন এবং এএসআই আঃ খালেক এর যৌথ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামী বহু অপকর্মের হোতা হুমায়ুন আহমেদ বুকন ও আরব আলীকে চট্টগ্রাম জেলা শহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD