1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে মিথ্যা মামলায় হয়রানী থেকে বাঁচার জন্য মানবন্ধন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার বেলা ১০টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোগলাবুনিয়া ইউনিয়নবাসির ব্যানারে আয়োজিত মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সিদ্দিক মাতুব্বর, জলিল শেখসহ অংশগ্রহনকারিরা বলেন, স্থানীয় জুবায়ের হোসেন, নাসিমা বেগম ও নজরুল ইসলাম শেখের বিরুদ্ধে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাহাঙ্গীর হোসেন শিকদার ষড়যন্ত্রমূলকভাবে থানায় গত ১১ জুন ৫১১ নম্বর সাধারণ ডায়েরী করেন।

পরে থানা পুলিশ সঠিক তথ্য উদঘাটন না করে নিরপরাধ লোকদেরকে দোষী সাজিয়ে অভিযোগ পত্র দাখিল করেছে বলেও ভূক্তভোগীরা অভিযোগ করেন। নজরুল শেখ অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বাইরে থাকা সত্তে¡ও পুলিশ অন্যায়ভাবে তাকে এ জিডির তদন্তে অভিযুক্ত করেছে। এ সম্পর্কে অভিযুক্ত জাহাঙ্গীর শিকদার বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে তাই আমি থানায় জিডি করেছি। থানা পুলিশও তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD