1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মির্জা ফখরুল ও আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Reporter Name
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার কিছুক্ষণ পর রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজানপুরের নিজ বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা সেটা জানি না।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD