1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

জলসুখায় মসজিদের বাথরুমের কাজে অনিয়মের অভিযোগ

মোঃ আংগুর মিয়া জলসুখা প্রতিনিধিঃ
  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আক্তাপাড়া গ্রামের মসজিদের বাথরুমের কাজ শুরু করে ঠিকাদার ফরহাদ।
স্থানীয় মুসল্লিরা এই কাজের সম্পর্কে রাজমিস্ত্রীর কাছ থেকে জানতে পারে প্রায় ৫ লক্ষ টাকার কাজ। নিচে ৮ ইঞ্চি ঢালাই এবং উপরে টেংকি হবে। সেই জায়গায় নিচে ৫ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ করে ইটের গাথুনি শুরু করে।
এই অবস্থায় মসজিদের স্থানীয় মুসল্লিরা কাজ আটক রাখে। মুসল্লি কমরু মিয়া জানায়, আমরা রাজমিস্ত্রীর কাছ থেকে জানতে পারি নিচে ঢালাই ব্রেইজ আট ইঞ্চি এর উপরে প্রায় সাত হাজার ইটের দেয়াল হবে কিন্তু তারা নিচে ৫ ইঞ্চি ঢালাই দিয়ে ইটের দেয়াল তৈরী শুরু করে তাই আমরা কাজ আটক রেখেছি। ঠিকাদারদের সঙ্গে আলোচনা জন্য ফোন দিলে ফোন রিসিভ করেন নাই।

এ ব্যাপারে ঐ কাজের ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সঙ্গে আলোচনা করলে তিনি জানান, কাজের একটি অভিযোগ এসেছে আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যাবস্থা নেব।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD