1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শাল্লায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধিঃ
  • বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় আনসার ও ভিডিপি সমাবেশ ২০২২ পালন করেছেন শাল্লা উপজেলা আনসার ও ভিডিপি,
৭ ডিসেম্বর বুধবার ১১ টায় উপজেলা গণমিলনায়তনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন দেশের উন্নয়ন যাত্রায় আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অপরিসীম।
এবছরের বন্যার্তদের পাশে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে স্বাগত বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম বলেন, এবছরের ভয়াবহ বন্যার সময়েও আমরা বসে থাকিনি ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছে আমাদের আনসার ও ভিডিপির সদস্যরা। দেশের আত্ম সমাজিক উন্নয়নে আনসার ভিডিপি সদস্যদের ভূমিকা উল্লেখ করে এই কর্মকর্তা বলেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। এছাড়াও তাদের সম্মানী ভাতা বাড়ানো সহ সমাজে তাদের উন্নয়ন মূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন আনসার ভিডিপির সদস্যরা। এর আগে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে সমাবেশটি শুরু হয়। কোরআন তেলাওয়াত পাঠ করেন আনসার সদস্য আব্দুল আউয়াল,গীতা পাঠ করেন পরিতোষ আচার্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সভাপতিত্বে বিশম্ভপুর উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুর রশিদের পরিচালনায় সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এ্যাড দিপু রঞ্জন দাশ,মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রাণী দাস,শাল্লা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ও আনসার প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ কামরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ জামান খান,আনসার ভিডিপির হবিবপুর ইউনিয়ন দলনেত্রী লাভলী রাণী দাশ সহ প্রমুখ।সমাবেশ শেষে দায়িত্বে বিশেষ অবদান পালন করায় কয়েকজন আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে পুরস্কার স্বরূপ বাইসাইকেল ও ছাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD