1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আল্লামা আব্দুল কুদ্দুস ইহসানী রাহ. ফাউন্ডেশনের ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নূর সালাম খান কিশোরগঞ্জ(জেলা) প্রতিনিধি
  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

“শিক্ষা, সেবা ও আত্মশুদ্ধিমূলক” কার্যক্রমকে সামনে রেখে গঠিত-” আল্লামা আব্দুল কুদ্দুস ইহসানী (রহ.) ফাউন্ডেশনের ৩য় মতবিনিময় সভা, আজ মাদ্রাসা ইসদাদুল উলুম জাওয়ার, তাড়াইল, কিশোরগঞ্জের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর প্রধান এবং তাড়াইল উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি ও দারুল হুদা কাসেমুল উলুম তাড়াইল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মুফতী আবুল হাসান, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সাধারণ কর্মীবৃন্দ যেম্ন মাও আবদুল লতিফ, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আবদুল বাতেন, কারী ইমামুদ্দীন, মাওলানা আবদুল আজীজ, মাওলানা আবদুল কাইয়ুম শেখ, মাওলানা সাইদুল হক, মাওলানাা মুনীরুল হক প্রমুখ। ফাউন্ডেশনের সভাপতি তার স্বাগত বক্তব্যে আল্লামা আব্দুল কুদ্দুস ইহসানী রহ. ( মৃত্যু: ২০০১) এর কর্মধারা অব্যাহত রাখা ও সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের লক্ষ্যে গঠিত ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য ও শুভানুধ্যায়ীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। দল-মতের উর্ধ্বে ওঠে সবাইকে এক হয়ে কাজ করার বিনীত আহবান জানান।

ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম বলেন, মরহুম বড় হুজুরের মূল আদর্শ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, ঝরে পড়া শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে হবে, গরীব অথচ মেধাবী এমন শিক্ষার্থীদেরকে বৃত্তির ব্যবস্থা করতে হবে, বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়াদেরকে সংবর্ধনার ব্যবস্থা করতে হবে, সেবাখাতে গণসম্পৃক্ততা বাড়াতে হবে। এছাড়াও এতিম-অসহায়েরর সেবার পাশাপাশি গরিব মেয়েদের বিবাহের খরচাপাতি দেওয়ার পরিকল্পনাও ফাউন্ডেশনের রয়েছে বলে তিনি জানান। সভায় সমাপনী বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা ফয়জুদ্দীন দা.বা. বলেন, এই সংগঠনকে শুধু তাড়াইল উপজেলায় সীমাবদ্ধ না রেখে বরং সারাদেশে তার কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। প্রয়োজনে অঞ্চল ভিত্তিক শাখা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সৎ ও মহৎ উদ্দেশ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইখলাস নিয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য : আল্লামা আব্দুল কুদ্দুস ইহসানী রাহ. ছিলেন ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জামিয়া ইমদাদুল উলুম জাওয়ার, তাড়াইল, কিশোরগঞ্জেরর প্রতিষ্ঠাতা। ১৯৬৫ সালে তিনি মাদ্রাসাটি গড়ে তোলেন যা আজ বিশাল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। ২০০১ সালে তিনি ইন্তেকাল করেন। তার কিছু লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় দায়িত্ব ও কর্তব্যকে সামনে রেখে গত ১২ জুলাই ২০২২ খ্রীস্টাব্দে হুজুরের সাহেবজাদা মুফতি আবুল হাসানকে সভাপতি ও মাওলানা নজরুল ইসলামকে সেক্রেটারি করে সংগঠিত হলো “আল্লামা আব্দুল কুদ্দুস ইহসানী (রহঃ) ফাউন্ডেশন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD