তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচি’র অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। উপকূলীয়,চর ও হাওর এলাকায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদগুলোর ঝুঁকিহ্রাস জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি’র উপদেষ্টা ড. সামিয়া এ সেলিম এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন। ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রামার হাসিবুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর ইউএনও সুপ্রভাত চাকমা,ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ প্রমূখ।
মূল প্রবন্ধ উপস্থপনে সিনিয়র প্রোগ্রামার হাসিবুল মান্নান জানান,সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫ টি জেলার মোট ৯টি উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার জনসমষ্টিকে জলবায়ু সহিষ্ণু হিসেবে গড়ে তোলা। একটি টেকসই সমাধানের লক্ষ্যে এই অভিযোজনমূলক প্রক্রিয়াটির গুরুত্বপূর্ণ কৌশল হলো স্থানীয় জনগণের নেতৃত্বকে শক্তিশালীকরণ। এই কর্মসূচির আওতায় যে পাঁচটি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে তা হলো,জলবায়ু ঝুঁকিগ্রস্ত মানুষের সুপেয় পানি সংকটের সমাধান,জলবায়ু সহিষ্ণু জীবিকার সুযোগ সৃষ্টি, প্রকৃতি-ভিত্তিক সমাধান ও দুর্যোগ সারাদানের কৌশল উন্নয়ন। সাজেদা ফাউন্ডেশন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একটি জনমুখী এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৩২টি জেলা ও ১৮৬টি উপজেলায় দারিদ্র্য বিমোচন, আর্থিক অন্তর্ভূক্তি, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য, হাসপাতাল সেবা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং বিবিধ সামাজিক উদ্যোগ সরকারের সহযোগী হিসেবে সাফল্যের সাথে পরিচালনা করে আসছে। এ লক্ষ্যে তারা তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর কাজ করবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply