তাহিরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও উপজেলা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের আয়োজনে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
আবিকুল ইসলাম,
তাহিরপুর প্রতিনিধি ঃ-
সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের সভাপতি আবুল নুর আহমদ খান, প্রতিবন্ধী সদস্য দেলোয়ার হোসেন, আলী ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের নিত্য পরিবেশন, কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান পরিবেশন হয়। উপস্থিত অতিথিবৃন্দ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও প্রতিবন্ধী বান্ধব সামগ্রী বিতরন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply