1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা

Reporter Name
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১১৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় বানিয়াচং পল্লী বিদ্যুৎ জোনাল অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা। ২৫ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় বানিয়াচং জোনাল অফিসে ডিজিএম মামুন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী কাজী মাওলানা আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন সার্ভিস চালু করা হয়েছে। এগুলো হলো, ৩৩৩, ৯৯৯ ইত্যাদি। এছাড়া ১০৬ নাম্বারে কল করে যে কোন দুর্নীতির বিরুদ্ধে যে কেউ অভিযোগ করতে পারে। তাই প্রধানমন্ত্রীর দুর দর্শীর চিন্তার ফলে কেউ ইচ্ছে করলেই দুর্নীতি করে পার পাবেননা। দুর্নীতি করার ইচ্ছে তাকলে মন থেকে মুছে ফেলেন। অন্যতায় কঠিন বিপদের সম্মুখীন হতে হবে।

তিনি আরও বলেন, উল্লেখ্যযোগ্য অফিসের মধ্যে অন্যতম হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস। আর যেখানে কাজ বেশী সেখানে সবাইকে খুশি করা সম্ভব হয়না। তবুও সকলকে ধৈর্যের সহিত মানুষের সাথে ভালো আচরণ ও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে।

মতবিনিময় সভায় আর ও বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, সহসভাপতি মাওলানা মোবাশ্বির আহমদ, সদস্য ভানু চন্দ চন্দ্র, ফারজানা আক্তার, পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক খায়রুল বাশার সোহেল, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমানসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD