1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের সংবাদ সম্মেলন

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেলের স্বাক্ষর জাল করে মোরেলগঞ্জ সদ্য পৌর শাখার কমিটির নাম বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আহবায়ক।

মঙ্গলবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ নভেম্বর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারেন পৌর শাখার কমিটিতে সভাপতি পদে মিজানুর রহমান ইমরাজ ও সাধারণ সম্পাদক পদে মো. শফিক কাজী জেলা নেতৃবৃন্দের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির বরাতে আহবায়ক হিসেবে তার নাম ব্যবহার করা হয়েছে। তিনি আদৌ এ বিষয়টি সর্ম্পকে অবগত নন। গত ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের প্যাডে তার সিল ও স্বাক্ষর জাল করে এ কমিটি ঘোষনা করা হয়।

এ সংবাদ সম্মেলন থেকে তিনি আরো বলেন, মোরেলগঞ্জ পৌর শাখার বর্তমান আহবায়ক কমিটি বলবত থাকবে। পরবর্তী কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহিদ হোসেন, সদর উপজেলা সভাপতি মো. মনি, কচুয়া উপজেলা সভাপতি মো. সুমন, মোরেলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নের্তৃবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD