1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় আযান বিকৃতির প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ সমাবেশ

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

সম্প্রতি রাঙ্গুনিয়ায় আজান বিকৃতি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

সোমবার (২১নভেম্বর) বিকালে উপজেলার রাণীরহাট বাজার চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা(মা.জি.আ.), উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার, প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী মহাসচিব আল্লামা আবুল কাশেম ফজলুল হক।

বিক্ষোভ সমাবেশ মাওলানা রমজান আলী’র সভাপতিত্বে ও মাওলানা মুফতি সাইফুল ইসলাম এবং মাওলানা আব্দুল খালেকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, আ.ন.ম.নাজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, মাওলানা আলী শাহ নেছারী, অধ্যক্ষ নজরুল ইসলাম আলকাদেরী, আল্লামা ওবাইদুল মোস্তফা নঈমী, মাওলানা আব্দুর রহমান জামী, মাওলানা মোজাম্মেল হক নঈমী কলন্দরি, জমির উদ্দিন মাস্টার, আল্লামা ইলিয়াস নঈমী, মাওলানা করিম উদ্দিন নুরী, মাওলানা করিম উদ্দিন হাসান,মাওলানা এনাম রেজা, মাওলানা গোলাম রব্বানী কাশেমী, মাওলানা সৈয়দ হাসান আল-আজাহারী, মাওলানা আশরাফ উদ্দিন সরওয়ার, মাওলানা হারুন রশিদ, ইউসুফ মাতবর, মাওলানা সালাউদ্দিন নেজামী, মাওলানা জামাল উদ্দিন আলকাদেরী, মোজাহেদুল ইসলাম, নুর নবী আলকাদেরী, মাওলানা রাহাতুল মোস্তফা, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সাদেকুর নুর চৌধুরী টিপু, নুর মোহাম্মদ আজাদ, মুফতি সরওয়ার উদ্দিন, সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, এইচ এম শহিদুল্লাহ, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।

সমাবেশে ইসলামের চিরন্তন শ্বাসত বিষয় পবিত্র আযান ও ইসলামের মৌলিক বিষয়ে কটূক্তির করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে রাঙ্গুনিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার পায়তারাকারী রাজানগরের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন মোস্তফা জাহাঙ্গীর ও তার সাঙ্গপাঙ্গদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান বক্তারা। তারা আরো বলেন, সাবেক চেয়ারম্যান রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময়ে ইসলামের মৌলিক বিষয়ের উপর আঘাত করে চলেছে। যার চুড়ান্তরুপ হচ্ছে পবিত্র আযান বিকৃতি করা। ইসলাম সম্পর্কে অমুলক ও আজগুবী কথাবার্তা বলে ইসলাম বিকৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জঙ্গীবাদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরণের অপকর্ম এখনি প্রতিহত করতে আইনী পদক্ষেপ না নিলে অচিরেই দেশে শিয়া জঙ্গীদের উত্তান ঘটবে, যা অস্থির পরিবেশ সৃষ্টি করবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD