1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন চেক বিতরণ

সাজ্জাদ বিন লাল
  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

বানিয়াচং উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০ জনের মাঝে জনপ্রতি ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

২১ ননভেম্বর সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকার দেশের বন্যায় গৃহহারা মানুষ গুলোর পুনর্বাসনের জন্য ঢেউটিন ও টাকার অনুদান দিয়েছেন। তাই সরকারের এই অনুদান মনে রেখে আগামী নির্বাচনে তার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগন বান্ধব সরকার। দেশে করোনা ও সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা ও বিভিন্ন প্রনোদনাসহ অনুদান দেয়া হচ্ছে। আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের পক্ষ থেকে সবধরনের সুযোগ সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সবসময় সচেষ্ট আছি।

এ এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD