২০২০ ও ২১ সালে বৈশ্বিক করোনা মহামারির কারণে দেশের শিক্ষা ব্যবস্থায়
কিছুটা ধাক্কা খেলে কোমলমতি শিক্ষার্থীরা অনেকটা পরীক্ষা বিমূখ হয়ে পড়ে।
ওইসব কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দিপনা ও সাহস যোগাতে সুনামগঞ্জের
শাল্লায় আব্দুল মন্নান চৌধুরী মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার ১৯ নভেম্বর বেলা ১১টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি
গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের
উপস্থিতিতে এবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নেত্রকোনার খালিয়াজুরী এবং
সুনামগঞ্জের শাল্লা, দিরাই ও তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এর আগে নির্ধারিত সময়ে ৮ম শ্রেণিতে ২শ’ ৭১জন ও ৫ম শ্রেণিতে ৩শ’ ২৭জন
শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এরমধ্যে চ‚ড়ান্ত পরীক্ষায় ৫ম শ্রেণিতে ৩শ’
৩জন ও ৮ম শ্রেণিতে ২শ’ ৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১শ’ মার্কের
এমসিকিউ পরীক্ষার ১ঘন্ট ৪০মিনিটের পরীক্ষা শেষে উত্তর পত্র মূল্যায়ন করে
বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দু’টি শ্রেণিতে টেলেন্টপুলে ২০জন ও
সাধারণ মেধায় ২০জনকে বৃত্তি টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব,
বিশেষ অথিতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস,
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম শাহীদ আলী মডেল উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, মুক্তিযোদ্ধা জগদীশ
চন্দ্র সরকার, সহকারি অধ্যাপক বিজন কান্তি রায় উপস্থিত ছিলেন। তাছাড়া
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, অরবিন্দু
তালুকদার, মনোজ কান্তি সরকার, স্বপন কুমার রায়, সহকারী শিক্ষক লিংকন রায়,
কনিকা রাণী সরকার, মাধ্যমিক শিক্ষক মহানন্দ সূত্রধরসহ বিভিন্ন
প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও
বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্র দু’টির সুপারের দায়িত্বে ছিলেন চাকুয়া উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎফল চন্দ্র দাস।
Designed by: Sylhet Host BD
Leave a Reply