1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের নামে নেই কোন স্মৃতিসৌধ।

মোঃ আশিকুর রহমান বিশেষ প্রতিনিধি (আজমিরীগঞ্জ)
  • শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর এমন আক্ষেপ করেছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তেমনি
কি পেল এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধা জগৎজ্যোতি দাস (বীরউত্তম)। অকুতোভয় এই মুক্তিযোদ্ধার গত ১৬ই নভেম্বর ৫১তম মৃত্যু বার্ষিকী ছিল। এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানানোর মত আজমিরীগঞ্জ উপজেলায় নেই কোন স্মৃতিসৌধ ।

মহান মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন বীর জগৎজ্যোতি দাস। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে জন্ম নিয়েছিলেন এই মহান মুক্তিযোদ্ধা।

ভাটি বাংলার দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস (বীর উত্তম) যার নাম শুনে পাকিস্তানি বাহিনী ভয়ে কেপে উঠত। কিন্তু আজ পর্যন্ত নিজ গ্রাম জলসুখা এবং সারা আজমিরীগঞ্জ উপজেলায়ও কোন স্মৃতিসৌধ নির্মাণ হয়নি তার নামে । প্রায় ২/৩ বছর পূর্বে জেলা পরিষদের তৎকালীন সদস্য জনাব নাজমুল হাসানের প্রচেষ্টায় জেলা পরিষদের অর্থায়নে আজমিরীগঞ্জ উত্তর সিমানায় মুক্তিযোদ্ধা জগৎ জোতি দাসের স্বরণে স্বাগতম জানিয়ে একটি স্মৃতি স্তম্ব নির্মাণ করা হয়। গত ১৬ই নভেম্বর দেখা যায় আজমিরীগঞ্জ উপজেলার প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধারা জগৎজ্যোতির ৫১তম মৃত্যু বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেন ঐ স্মৃতি স্তম্বে।

আজমিরীগঞ্জ জনসাধারণের প্রশ্ন, যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আজমিরীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে, সেখানে কেন মহান বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস (বীরউত্তম) -এর নামে কোন স্মৃতিসৌধ নির্মাণ করা হয় না ।

এই নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমি এর সঙ্গে আলোচনা করলে তিনি জানান, এখন পর্যন্ত এ নিয়ে আমাদের কোন পরিকল্পনা নেই। স্মৃতিসৌধ প্রকল্পটি প্রসেসিংয়ে রয়েছে এবং আমি আজমিরীগঞ্জে জগৎজ্যোতি দাসের স্মৃতিসৌধ তৈরি করার চেষ্টায় আছি। আজমিরীগঞ্জ উপজেলা বাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে যেন আজমিরীগঞ্জ উপজেলায় এবং জগৎজ্যোতির দাসের নিজ গ্রাম জলসুখা ইউনিয়নে যেন স্মৃতিসৌধ তৈরি করা হয় যা দেখে নতুন প্রজন্মরা শ্রদ্ধা ভরে স্বরণ করতে পারে ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD