বগুড়ায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালতের এক নির্দেশে শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় প্রতিটি ভাটায় ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে আদালত। গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- মীর ব্রিকস, বগুড়া ব্রিকস এবং বদর ব্রিকস। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয় । অভিযানে লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া অবৈধভাবে চালানো তিনটি গুঁড়িয়ে দেওয়া হয় । পরে তাদেরকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ,তামিম হাসান, মুন্তাসির মামুন মুন ও পরিদর্শক মুহাম্মদ মিকাইল হোসাইনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply