1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শাল্লার কথিত সাংবাদিক মাদকসহ দিরাইয়ে গ্রেফতার !

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি-
  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার কথিত এক সাংবাদিক পার্শ্ববর্তী দিরাই থানায়
মাদকসহ পুলিশের কাছে গ্রেফতারের খবর পাওয়া গেছে। জানা যায়, শাল্লা
উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ
চন্দ্র দাস গোপিকার ছেলে সে। তার নাম প্রীতম দাস এবং সে আলোকিত
প্রতিদিনের শাল্লা উপজেলা প্রতিনিধি।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ১৬
নভেম্বর রাত ১২টায় দিরাই থানার চরনারচর ইউনিয়নের মিলন বাজার নামক স্থান
থেকে তাকে মাদকসহ গ্রেফতার করে। ওইসময় দিরাই থানার লছিমপুর গ্রামের
গুরুদয়াল দাসের ছেলে দিলিপ চন্দ্র দাস ও একই থানার লৌলারচর গ্রামের অবনী
চন্দ্র দাসের ছেলে অসীম দাসকেও ওই সাংবাদিকের সাথে গ্রেফতার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মিন্টু চৌধুরী ও সঙ্গীয় ফোর্স গত
রাত ১২টায় অভিযান চালিয়ে মিলনবাজার থেকে প্রীতম দাস নামের একজন
সাংবাদিকসহ ৩জনকে মদসহ আটক করে থানায় নিয়ে আসেন। আজ বৃহস্পতিবার ১৭
নভেম্বর তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, উক্ত সাংবাদিক গ্রেফতার হওয়ার আগে তার মাদক
বিক্রয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে পুলিশ
প্রশাসন নড়েচড়ে বসে এবং ওইরাতেই তাকে মদসহ আটক করে পুলিশ।
স্থানীয় লোকজনের ভাষ্যে আরো জানা যায়, সাংবাদিক প্রীতম দাস একজন বখাটে,
উশৃংখল, নিয়মিত মাদকসেবী ও এলাকার একজন কুখ্যাত মাদক বিক্রেতা। তারা আরো
জানান, সে মাদক ব্যবসাকে আড়াল করতেই সাংবাদিকতার লেবাস ব্যবহার করে আসছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD