বিজয় দিবসে বিনামুল্যে বাইক প্রদান
ঘটনাটি কুমিল্লার মুরাদনগরের বাংগরা বাজার থানার ০২ নং আকুবপুর ইউনিয়নের গাজীরহাট বাজারে। সাজ্জাদ মটরস এর সত্তাধিকারী সৈয়দ শামীম আহম্মেদ ব্যতিক্রমী এই উদ্দ্যোগ গ্রহণ করেছেন। শামীম আহম্মেদ বলেন, আসন্ন বিজয় দিবসে স্বাধীনতার ৫১ বছর পুর্তি উপলক্ষে আমি রানার বুলেট ১০০ সিসি বাইক সম্পুর্ন ফ্রিতে প্রদান করবো। শর্ত থাকে যে, সাজ্জাদ মটরস এর অফিসিয়াল পেইজে সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারকারী এই পুরষ্কার পাবেন। ১৬ ই ডিসেম্বর ২০২২ উক্ত প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হবে। ইউপি চেয়ারম্যান মো শিমুল বিল্লালের সভাপতিত্বে এতে উপস্থিত থাকবেন রানার মটরস এর কর্তাব্যক্তিগণ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।উক্ত অনুষ্ঠান উপলক্ষে এলাকাজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী উদ্দ্যোগের জন্য এলাকাবাসী সাজ্জাদ মটরসকে ধন্যবাদ জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply