বন্যা পরবর্তীকালীন রিপেয়ারিং কাজের বাজেট ও টেন্ডার হওয়ার পরও কাজ হচ্ছে না।
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ-বানিয়াচং মহাসড়কের বেহাল দশা যেন দেখার মত কেউ নেই। আজমিরীগঞ্জ উপজেলা থেকে হবিগঞ্জ জেলা সদরের যোগাযোগের মাধ্যমে হচ্ছে আজমিরীগঞ্জ-বানিয়াচং মহাসড়ক এবং আজমিরীগঞ্জ বায়া শিবপাশা সড়ক । এই দুটি রাস্তাই বিভিন্ন জায়গায় জায়গায় ভেঙ্গে পড়ে যায় এবং রাস্তা গুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ।
বর্ষার ভারী ঢলে ও বন্যার আঘাতে রাস্তার বিভিন্ন ব্রীজের অংশ ভেঙ্গে গিয়েছিল । সেই সময় জনপদ বিভাগের প্রচেষ্টায় ভাঙ্গনের জায়গা গুলোতে মাটি ও বস্তা দেওয়া হয়েছিল । কিন্তু বন্যার ৪ মাস পার হলেও কোন কর্তৃপক্ষের এই রাস্তার প্রতি দৃষ্টি পরে নি।
যার ফলে রাস্তার কোন কোন জায়গা গর্ত হয়ে মরণ ফাঁদ হয়ে পরেছে। প্রতিটি ব্রীজের পাকা রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । এবং রাস্তার পিচ ভেঙ্গে যাচ্ছে। সচেতন মহলের জনগন যে সব ব্রীজে গর্ত হয়েছে সেই সব জায়গায় লাল নিশান টানিয়ে রেখেছে যেন কোন আকস্মিক দূর্ঘটনা না হয়। এই রাস্তায় হাজার হাজার যানবাহন চলাচল করে। যে কোন মুহুর্তে দূর্ঘটনা ঘটে যেতে পারে।
কয়েকজন পথিকের সঙ্গে আলোচনা করলে তারা জানান ভাটি অঞ্চলের লোক জেলা সদরের যোগাযোগের এক মাত্র মাধ্যম হলো এই রাস্তা । আর এখন শীতকাল ঘন কোয়াশা পড়বে দুর্ঘটনার সম্ভাবনা বেশি । গাড়ি চালকদের সঙ্গে আলোচনা করলে তারা জানায় রাস্তা গর্ত ও ভেঙ্গে মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে ।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন রাস্তা দ্রুত মেরামত করেন। এই নিয়ে হবিগঞ্জ জেলার সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান বন্যা পরবর্তী কালীন রিপেয়ারিংয়ের জন্য বাজেট ও টেন্ডার হয়েছে দ্রুতই কাজ শুরু হবে । ভুক্তভূগি জনসাধারণ যতাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন এই রাস্তার কাজ দ্রুত শুরু করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply