অদ্য ১৩ নভেম্বর রাত ১টার সময় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ, অজয় চন্দ্র দেব এর নির্দেশে বানিয়াচং থানার এসআই (নিঃ) মোঃ হারুন, এসআই(নিঃ) সন্তোষ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে একাধিক মামলার এজাহারনামীয় আসামী ইসরাফিল আহমদ ইসরাইল (৪০), পিতা- মৃত হোসন আহমেদ, গ্রাম-সৈদ্যারটুলা, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জকে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।
এছাড়াও ১৩ নভেস্বর অত্র থানায় কর্মরত এসআই রাজু বৈষ্ণব সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন উমরপুর বাজারে অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী মোঃ আব্দুর রহমান (৫২), পিতা-মৃত আঃ ছত্তার, সাং-উমরপুর, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply