1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

লাখাই উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সাজ্জাদ বিন লাল
  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

অদ্য ১২ নভেম্বর শনিবার হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরী ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,লাখাইয়ের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীএম. এ. মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ,আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ, হবিগঞ্জ জেলা, এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, চেয়ারম্যান,

উপজেলা পরিষদ, লাখাই, কৃষিবিদ মোঃ নূরে আলম সিদ্দিকী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন। অনুষ্ঠানে ৫ হাজারের ও বেশি কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান বলেন, “সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কৃষি বাঁচলে আমরা বাঁচব। তাই মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো প্রকল্প নেয়ার সময় গ্রামের ও কৃষির উন্নয়ন মাথায় রেখে প্রকল্প নিতে নির্দেশনা দেন এবং সে অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মাননীয় মন্ত্রী আরো বলেন, এক টুকরো জমিও পতিত এবং অব্যবহৃত না রেখে এই সার ও বীজ কাজে লাগিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে সবাইকে আহবান জানান”।

এরপর মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান, এমপি হবিগঞ্জ সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। উক্ত সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ জনপ্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD