তাহিরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় খ গ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা। বুধবার বিকাল ৫টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্টানিকভাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামান রনি,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার পক্ষে পুরস্কার গ্রহণ করেন অধ্যক্ষ মুহিব্বুর রহমান ও প্রভাষক আসিকুর রহমান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply