1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতিতে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা

আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি ঃ-
  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতিতে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে তাহিরপুর উপজেলাবাসী। বুধবার বিকালে তাহিরপুর উপজেলাবাসীর ব্যানারে তাহিরপুর পর্ব বাজারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ,উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ,সাংবাদিক শওকত হাসান আবির, প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের পদোন্নতিতে পরবর্তী কর্মস্থল সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD