হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় আইনের তুয়াক্কা না করে এক প্রভাবশালী মহল নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। এলকার লোকজন ক্ষিপ্ত হয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলমহাল খননের নাম করে কোদালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সুনামগঞ্জ , শাল্লা, আজমিরীগঞ্জ ও জলসুখা আঞ্চলিক মহাসড়কে প্রতি ঘনফুট ১০থেকে১২ টাকা দরে বালু বিক্রি করছে জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের সাবেক মেম্বার শাহজাহান মিয়াসহ আরও কয়েকজন প্রভাবশালী লোক। শেয়ারে এইসব ব্যবসা চলিয়ে যাচ্ছে।
স্থানীয় লোকজন এতদিন মুখ ভয়ে বন্ধ রেখেছিল। কিন্তু তাদের ফসলি জমি নষ্ট হওয়ায় এবং রাস্তা-ঘাট ভেঙে পড়ছে । আজ জলসুখা ইউনিয়নের ও নোয়াগড় গ্রামের লোকজন জলসুখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু সাথে দেখা করে বিস্তারিত জানায় । তারপর খেলু চেয়ারম্যানসহ লোকজন বালু উত্তোলনের জায়গায় গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়। এই বিষয় নিয়ে জলসুখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলুর সঙ্গে আলোচনা করলে তিনি জানান, এলাকার লোকজন আমার কাছে এসে তাদের সমস্যার কথা বলে এইভাবে বালু উত্তোলন হলে তাদের বাড়ি ঘর ভেঙ্গ পরবে নদীতে। রাস্তা ফসলি জমিত নষ্ট হচ্ছে। এইসব কথা ভেবে এলাকার লোকজনকে নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেই। এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও)-এর সঙ্গেও আলোচনা করেছি।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমির সঙ্গে আলোচনা করতে ফোন দিলে তিনি জানান, আমি এখন একটি মিটিংয়ে আছি। এই বিষয় নিয়ে পরে কথা বলব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply