তাহিরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী এ মেলা আনুষ্টানিকভাবে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
উদ্ভোধন পূর্ব আলোচনা সভায় ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামান রনি,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমূখ। মেলায় ১৮টি ষ্টল অংশ নেয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply