1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে জাতীয় সমবায় দিবস পালন

আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি ঃ-
  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

তাহিরপুরে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা আনুষ্টানিকভাবে উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে ভারচুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামান রনি,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা অশীষ আচার্য্য,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,টাঙ্গুয়ার হাওর সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনির হোসেন প্রমূখ। অনুষ্টান সার্বিক সঞ্চালনা করেন সমবায় অফিসের অফিস সহকারী শরীফ উদ্দিন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD