একটি সুন্দর মহৎ ও নেক উদ্দেশ্য পারে সুন্দর জাতি নির্মান করতে। ইচ্ছা যদি সৎ হয় তাহলে তা পুরণে একমাত্র আল্লাহই ভরসা। আর তেমনি এক সুন্দর দৃষ্টান্ত ফুটে উঠেছে বানিয়াচংয়ের আমীরখানী।
৪ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর আমীরখানী নতুন জামে মসজিদের সম্মানীত ইমাম হাফেজ মাওলানা মুখলেছুর রহমান সাহেবের হাতে মটর সাইকেলের চাবি তুলে দেওয়া হয়েছে। ইমাম সাহেবের যাতায়াতের সুবিধার জন্য এলাকার যুবকরা এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। যুবকদেরকে এলাকার মুরুব্বী এবং প্রবাসীরা সহযোগীতা না করলে এ উদ্যোগ হয়তো আলোর মুখ দেখতেনা।
তাই মুরুব্বী, প্রবাসী এবং যারা বুদ্ধি দিয়ে সহযোগীতা করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অনেকে। এলাকার জৈনক মুরুব্বি জানান, একজন ইমাম হলেন এলাকা ও জাতির নেতা। একজন ইমামই পারেন ছোট বড় সবাইকে ইসলামী আমল আখলাক ও মুল্যবোধ শিক্ষা দিতে।
তেমনি ভাবে আমাদের সুযোগ্য ইমাম সাহেব এলাকার যুবকদের আদব আখলাক ও ইসলামী মূল্যবোধ শিক্ষাদানে যে অসামান্য অবদান রেখেছেন তার তুলনায় এ উপহার কিছুই না।
বাংলাদেশের প্রেক্ষাপটে ইমামরা যে কতটুকু অবহেলিত তা মোটামুটি সবাই জানেন। অথচ এই ইমামরাই আমাদের শুদ্ধ সমাজ বিনির্মাণের মুল কারিগর। একটা ভালো কাজ আরেকটা ভালো কাজের অনুপ্রেরণা সৃষ্টি করে।
সে হিসেবে আশা করি আমাদের আমিরখানীর এ ছোট্ট উদ্যোগ থেকে সমাজ ভালো একটা বার্তা পাবে। পরিশেষে যারা যুবকদের এ উদ্যোগে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সবার জন্য রইল শুভকামনা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply