বানিয়াচং প্রতিনিধি: মক্রমপুর মাদ্রাসার পক্ষ হতে এমপি মজিদ খাঁনকে সংবর্ধনা দেওয়া হয়। ২২ নভেম্বর রবিবার বিকাল ২ ঘটিকায় বানিয়াচং উপজেলার হিয়ালা ও মক্রমপুরের দারুস সুন্নাহ মাদরাসার পক্ষ থেকে বানিয়াচং-আজমীরীগঞ্জ এর বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এড.আব্দুল মজিদ খানঁ এমপি মহোদয়কে সংবর্ধনা। এসম উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান জননেতা আবুল কাশেম চৌধুরী,১১নং মক্রমপুর ইউপির চেয়ারম্যান জনাব আহাদ মিয়া, মাদরাসার মোহতামিম মাওলানা নাসিরুদ্দিন এছাড়া এলাকার সর্বস্থরের মানুষেরা উপস্থিত ছিলেন। এলাকাবাসি এমপি মজিদ খাঁন ও উপজেলা চেয়ারম্যানের প্রতি মাদ্রাসা হাল হালত তুলে ধরায় এমপি আব্দুল মজিদ খান মাদ্রাসার দিকে সার্বিক উন্নয়নের আশ্বাস প্রদান করেন। পরিশেষে মাদরাসায় প্রাঙ্গণ দেশ জাতি সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply