হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের বিরুদ্ধে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি আসেন। এসময় প্রাথমিক শিক্ষকদের মধ্যে দুই পক্ষ তৈরী হয়ে যায়। দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং হট্টগোল সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক বিভিন্ন দূর্নীতি অনিয়মের অভিযোগপত্র পত্রিকায় প্রকাশ হলে প্রাথমিক শিক্ষা উপচার্য্য অভিযোগের তদন্তের জন্য কমিটি গঠন করেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল প্রায় সাড়ে এগারোটায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই সময় শিক্ষকদের একটি অংশ শিক্ষা অফিসারের বদলি চাই বলে শ্লোগান দিতে থাকে। আরও জানা যায়, চলতি বছরের ১লা এপ্রিল উপজেলার ১০২ জন প্রাথমিক শিক্ষকদের পক্ষ্যে পৌরসভার মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিউটন চক্রবর্তী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলমের বিরুদ্ধে লোন ফরমে স্বাক্ষর আনতে গিয়ে গালাগাল, ইংরেজি প্রশিক্ষণে নিজের পছন্দের শিক্ষকের নাম প্রেরণ, বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে নিজের পছন্দের কয়েকজন শিক্ষককে অফিসে এনে প্রতিনিয়ত বসিয়ে রাখাসহ জেলা শিক্ষা কর্মকর্তার সাথে সুস্পর্কের ভয় দেখিয়ে বিভিন্ন শিক্ষককে হয়রানি করার অভিযোগ এনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী ১৯ সেপ্টেম্বর লিখিতভাবে তদন্তের তারিখ নির্ধারণ করেন।
আজ ৩ নভেম্বর (বৃহস্পতিবার) আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্ত শুরু হয় । তদন্ত চলাকালীন সাক্ষ্য গ্রহণের সময় শিক্ষকদের দুই গ্রুপের দুই শতাধিক শিক্ষক বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাক-বিতন্ডার এক পর্যায়ে বিষয়টি হট্টগোলে রূপ নেয়। এ সময় হট্টগোল শুনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমীসহ কর্মকর্তারা এসে শিক্ষকদের শান্ত করেন।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম জানান, কয়েকজন শিক্ষক নিয়ম বহির্ভূতভাবে সুবিধা নিতে না পারায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা লিখিতভাবে আমাকে জানিয়েছেন সাক্ষ্য প্রমাঅবস্থায় হঠাৎ এই হট্টগোল শুরু হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানান, হট্টগোল শোনে নিচে গিয়ে তদন্তের বিষয়টি নজরে আসে আমার। এর আগে তদন্তের বিষয়ে শিক্ষা কর্মকর্তা আমাদের জানাননি। আমি নীচে গিয়ে তদন্তে সংশ্লিষ্ট ছাড়া যে শিক্ষকরা ছিলেন উনাদের বিদ্যালয়ে ফেরত পাঠিয়েছি। এ বিষয়ে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Designed by: Sylhet Host BD
Leave a Reply