তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিহাব উদ্দিন।বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আবু জাফর মো. সালে উদ্দিন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মজিবুর রহমান,তাহিরপুর সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ, প্রমূখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন,কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply