1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

তাহিরপুরে উপজেলা আ.লীগের জেল হত্যা দিবস পালন

তাহিরপুর প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

তাহিরপুরে জেল হত্যা দিবস-২০২২ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ নবনির্বাচিত সদস্য মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জুনাব আলী, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, উপজেলা মৎসজীবীলীগ সভাপতি আলম জিলানী সোহেল, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ সদস্য কুতিব উদ্দিন, নবাব মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, সহ সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক আবু সামা, ইউপি সদস্য জয় রায়, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD