হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা আসনের উপ-নির্বাচন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোছাঃ সামিনা আক্তার ঐ ইউনিয়নের নোয়াগড় গ্রামের ১১ই নভেম্বর ২০২১সালের নির্বাচনে জয়লাভ করে কিন্তু নোয়াগড় গ্রামে সংঘর্ষে এক জনের মৃত্যু হয় । সামিনা আক্তার মামলার আসামি হওয়ায় পলাতক থাকতে হয়। এই অবস্থায় তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি বিদায় দীর্ঘ দিন মহিলা আসনটি শূণ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ইউনিয়নে মহিলা আসনটি শূণ্য থাকার কারণে সামিনা আক্তারের পদ বাতিল হয়ে যায়। তাই নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তারিখ দেয়।
আজ ২নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই জন প্রার্থী অংশ গ্রহণ করে। মোট সেন্টার ৩ টি এবং মোট ৪৭% ভোট কাষ্ট হয়। মোছাঃ হেলেনা আক্তার মাইক মার্কা প্রতিক নিয়ে ১১৩৬ভোট পেয়ে জয় লাভ করে। তার নিকটবর্তী প্রার্থী সামিনা আক্তার তালগাছ প্রতিক নিয়ে ১১৩০ ভোট পায়। অর্থাৎ মোছাঃ হেলেনা আক্তার মাইক মার্কা নিয়ে ৬ভোট বেশি পেয়ে জয় লাভ করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply