বাগেরহাটের মোরলগঞ্জে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য’র বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন কর্মসংস্থান ব্যাংকের সহকারি ব্যবস্থাপক সুশান্ত শীল,সহকারি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো.নাসির উদ্দিন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply