1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শাল্লায় মেয়ের প্রেমে বলি হলেন পিতা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রেমের সম্পর্কের জের ধরে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে একজন খুন হয়েছে। ছেলের পরিবারের লোকেরা মেয়ের বাবাকে মারধর করে মেরে পেলেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার দিবাগত রাত ১ টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় ও পুলিশসুত্রে জানা যায়, নারকিলা গ্রামের মোতলিব মিয়ার ছেলের সাথে জাহাঙ্গীর হোসেনের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মোতলিব মিয়ার ছেলে মুতাব্বির হোসেনের দিরাই উপজেলার ভরাগাঁও গ্রামে বিয়ে ঠিকটাক হলে জাহাঙ্গীর হোসেনের মেয়ে মোতলিব মিয়ার বাড়িতে চলে যায়। এরই জের ধরে মোতালিব লোকজনের সাথে জাহাঙ্গীরের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মোতালিবের লোকজন জাহাঙ্গীর হোসেনকে মারধর করেন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে মোতালিব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সেরা কন্ঠ পত্রিকাকে জানান, আমি বাড়িতে ছিলাম না। ঘটনার কোনো কিছুই জানি না। জাহাঙ্গীরের মৃত্যুর বিষয় তাঁর পরিবারই ভাল জানবে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছেলের বিয়ে অন্য জায়গায় ঠিক হলে মেয়ে চলে যায় ছেলের বাড়িতে। এরই জের ধরে ছেলের পরিবার জাহাঙ্গীর হোসেনকে ধাক্কা দেয়। বিষয়টিকে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে খুন। তবে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আসল রহস্য বের হবে। মামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD