1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দৈনিক সেরা কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর কোদালিয়া নদীর বালু উত্তোলন বন্ধ রয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জে নদী খননের নামে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে এক প্রভাবশালী মহল। ঐ উপজেলার কোদালিয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে তারা। ক্রমাগত বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়ছে ঐ এলাকার পরিবেশ। ভেঙে যাচ্ছ রাস্তাঘাট ও ফসলি জমি।

খোঁজ নিয়ে জানা যায়, জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের সাবেক মেম্বার শাহজাহান মিয়া এবং তার সঙ্গে আরও একটি প্রভাবশালী মহল এই কাজে জড়িত। তাই স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছে না।

এমতাবস্থায় বালু উত্তোলনকরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। এই নিয়ে দৈনিক সেরা কন্ঠ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হলে প্রভাবশালী মহলের টনক নড়ে। তাই আপাতত বালু উত্তোলন বন্ধ রাখে তারা।

স্থানীয়রা জানায়, কোদালিয়া নদী থেকে বালু উত্তোলন করে সুনামগঞ্জ-শাল্লা ভায়া জলসুখা আঞ্চলিক মহাসড়কে ফেলা হচ্ছে যা নিয়ম বহির্ভূত। কিন্তু কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করছে ।

এই বিষয় নিয়ে শাহজাহান মিয়ার সঙ্গে আলোচনা করলে তিনি জানান, বালু উত্তোলন বন্ধ রয়েছে । আগামীকাল ড্রেজার মেশিন চলে যাবে । যদি নদী খনন করা হতো তাহলে কয়েকশত একর জমির উপকার হতো। তাছাড়া নদী খননের বৈধ্য অনুমোদন কাগজ রয়েছে। তবুও বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে । দূর্নাম রটছে । তাই আমরা কাজটি বন্ধ করে দিয়েছি। ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD