সততা ও নিষ্ঠার সাথে কাজে এলাকায় ব্যাপক উন্নয়ন করায় এই উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ঢাক-ঢোল বাজিয়ে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এম.পি-কে বিশাল গন সংবর্ধনা দিয়েছেন বানিয়াচং উপজেলার সাদকপুর গ্রামবাসী।
আজ ২৯ অক্টোবর রোজ শনিবার বিকেল বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের সাদকপুর বাজার প্রাঙ্গণে এমপি আব্দুল মজিদ খান মহোদয়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এমপি আব্দুল মজিদ খান মহোদয় এর উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি এমপি নির্বাচিত হওয়ায় পর থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতায়ন সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এমন কোনো পাড়া মহল্লা নেই যেখানে এমপি আব্দুল মজিদ মহোদয় এর উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি যে উন্নয়ন করেছেন স্বাধীনতার পর কেউ এতো উন্নয়ন করতে পারেননি, ভ্যবিষতেও পারবে কি না তা জানিনা।
আমরা এমপি মহোদয় এর প্রতি চিরকৃতজ্ঞ। আগামীতে উনাকে আরো গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই। তিনি আমাদের জন্য আর্শীবাদ স্বরূপ। দোয়া করি আল্লাহ্ তা আলা যেন উনাকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন আমিন।
সাদকপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব ইসমাইল মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক লতিফ হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আহমেদ, ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ মোঃ শামরুল ইসলাম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ কুরাইশি মক্কী, মাধ্যমিক শিক্ষাক সমিতির সভাপতি প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply