1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিসের ১ঘন্টা চেষ্টায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মোঃ আশিকুর রহমান বিশেষ প্রতিনিধি আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর সজনী খাল নামক স্থানে ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত ২৭শে আগষ্ট, রোজ: বৃহস্পতিবার বিকাল প্রায় ৩ ঘটিকার সময় পাঁচ জেলে মাছ ধরতে কুশিয়ারা নদীর সজনী খাল নামক স্থানে যায়।

সেখানে জাল আটকে গেলে গিরিন্দ্র দাস(৪০)পানিতে ডুব দিলে আর উঠে আসেনি। তারপর ৩ঘন্টা জাল টেনে খোঁজা খোঁজির পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ গিরিন্দ্র দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হলদারপুর গ্রামের নিমচান দাসের ছেলে, সে কয়ক দিন আগে একটি জলমহালে কাজ করতে আসে।

নিখোঁজ জেলের লাশ উদ্ধার করার জন্য ২৮শে অক্টোবর রোজ: শুক্রবার সকাল প্রায় ১০ঘটিকার সময় পার্শ্ববর্তী থানা বানিয়াচং থেকে একটি ফায়ার সার্ভিসের টিম এসে ১ঘন্টা অভিযানের পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার করে।

এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সংঙ্গে আলোচনা করলে তিনি জানান, পরিবারের কোন অভিযোগ নেই। আইনের কাজ শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এটি নিয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD