1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ক্যাম্পাস থেকে অনুষ্ঠিত র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, সহকারী অধ্যাপক শাশ্বতী পাল, প্রভাষক এমদাদুল হক, প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক প্রবীর কুমার নাথ, প্রভাষক মো.জহিরুল ইসলাম, সুপার মাওলানা আব্দুস সালাম, মো.শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মো.ইউনুস আলী,মো. হারুন অর রশিদ, শিক্ষক হরিচাঁদ কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো.জাকির হোসেন। বক্তরা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। এটা এখন শিক্ষকদের একটি ন্যায্য দাবি।শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD