1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাজ্জাদ বিন লাল
  • শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে নিজ বসত ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পুর্ব ইউনিয়নের বাগ মহল্লার পাশ্ববর্তী তোপখানা (কারিগর হাটির) মোঃ হারুন রশিদ মিয়ার পুত্র  মিনহাজ উদ্দিন মুবিন (২৫)।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার পূর্বে মুবিনের শয়নকক্ষে তার ঝুলন্ত লাশ দেখে শোর চিৎকার শুরু করেন পরিবারের লোকজন। তাদের চিৎকারে এলাকাবাসী জানতে পেরে বাড়িতে এসে জুড়ো হয় এবং বানিয়াচং থানা পুলিশ কে খবর দেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত যুবক পরিবারের অবাধ্য ছিল। যে কারণে তার চলাফেরায় কোন রকম নিয়ন্ত্রণ ছিলো না। এদিকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করতে থানার এসআই রাকিব হুসেন, এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি ঝুলন্ত অবস্হা থেকে নিচে নামান। এসময় এলাকার নারী-পুরুষসহ হাজারো জনতার উপস্থিতি ছিলো।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় নিহতের পিতা হারুন রশীদ মিয়া আহাজারি করে পুলিশের উদ্যেশে তার পুত্রের এহেন পরিনতির জন্য এলাকার জনৈক এক যুবককে দোষারোপ করে মৌখিক অভিযোগ করেন। পরে উদ্ধারকারী পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বানিয়াচং থানায় নিয়ে আসেন।

এব্যাপারে উদ্ধারকারী পুলিশ অফিসার ওমর ফারুকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুবিনের পিতার মৌখিক অভিযোগের কথা স্বীকার করে জানান, যেহেতু লোকজনের সামনে একজনকে অভিযুক্ত করা হয়েছে এই কারনে লাশটি ময়নাতদন্ত করা হবে এবং পরবর্তীতে নিহতের পিতা লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও পুলিশকে নিশ্চিত করেছেন।

এব্যাপারে জানতে মুবিনের পিতা হারুন রশীদ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বানিয়াচং থানায় এখন পর্যন্ত কেউ কোনরূপ অভিযোগ দায়ের করেননি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD